ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১৬:৪১আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৬:৪১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। বিদ্যমান ৯৫৫৫৫৫৫ নম্বরের পরিবর্তে নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫। আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বর চালু হবে। নতুন নম্বর চালু হওয়ার পর থেকে পুরনো নম্বরে ফোন করার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যেকোনও ল্যান্ডফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনও নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একইসঙ্গে ১০ জন সেবা গ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, টেলিফোনে সেবা গ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ-সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

আগামী ১১ এপ্রিল সকালে ১১টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম