হেফাজতের বিক্ষোভে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিজেসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০২১, ১৯:৩২আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৯:৩২

হেফাজতে ইসলামের বিক্ষোভ কমর্সূচিতে খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রচার মাধ্যমের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। রবিবার (২৮ মার্চ) সংগঠনের চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিজেসি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা গণমাধ্যমকর্মীদের টার্গেট করে হামলা করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে ভাঙচুর এবং প্রতিষ্ঠানের সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঢাকার টিএসসি, বায়তুল মোকাররম,পল্টন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। এর মধ্যে বিজেসির সদস্য বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক দীপন দেওয়ান, একাত্তর টিভির সাংবাদিক ইশতিয়াক ইমনসহ সম্প্রচার সাংবাদিকদের কমপক্ষে ৭ জন ঢাকায় গুরুতর আহত হয়েছেন। এছাড়া গত তিন দিনে ডেইলি স্টার, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫০ সাংবাদিক গুরুতর জখম হয়েছেন।

এতে আরও বলা হয়, বিজেসি মনে করে আগে থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের ওপর নতুন হামলার ক্ষেত্র প্রস্তুত করছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম