বিএসএমএমইউ’র নতুন ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৭:২৭আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৭:২৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক মহাসচিব, বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) এবং বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে নিয়োগ করেছেন।

আজ সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুসারে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

দায়িত্ব পেয়ে অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এখানে কাজ করছি। মেডিক্যাল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার চেষ্টার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের বাইরে যাতে রোগী না যায় এবং এখানকার ছাত্ররা যেন সর্বোচ্চ শিক্ষা পায় এ ব্যাপারে ভূমিকা নেবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম