সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৮:৫১আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৮:৫১

বাংলাদেশে জনস্বাস্থ্য রক্ষা ও তামাকজনিত আর্থিক ক্ষতি ঠেকানো যাচ্ছে না। তামাকদ্রব্যের সহজলভ্যতাই এখানে বড় বাধা। তাই দাম বাড়ানোর বিকল্প নেই।

আজ বুধবার (৩১ মার্চ) রাজধানীর ফারস হোটেলে বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরাম আয়োজিত ‘জনস্বাস্থ্য রক্ষা ও আর্থিক ক্ষতি মোকাবিলায় তামাক নিয়ন্ত্রণ: গণমাধ্যমের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, সিগারেটের দাম বাড়ানো হলে স্বল্পআয়ের মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। দাম বাড়লে কিশোর-তরুণরাও ধূমপানে নিরুৎসাহিত হবে।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিকাল রেজিস্ট্রার (রিসার্চ) ডা. শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, টোব্যাকো অ্যাটলাস-এর তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর তামাকের কারণে ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ মারা যায়। ২০১৮ সালের গবেষণায় দেখা গেছে, বছরে তামাকজনিত রোগের চিকিৎসা ও তামাকজনিত অন্যান্য কারণে ক্ষতি হয় ৩০ হাজার কোটি টাকারও বেশি। সিগারেটের দাম বাড়িয়ে এই অকালমৃত্যু ও আর্থিক ক্ষতি অনেকাংশে প্রতিরোধ সম্ভব।

সিগারেটের নতুন শুল্ক প্রস্তাব

সভায় ২০২১-২০২২ অর্থবছরে সিগারেটে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৬৫ শতাংশ) মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট এক্সাইজ (সম্পূরক) শুল্ক প্রচলনের প্রস্তাব করা হয়। নিম্নস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৩২.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ এবং মধ্যম স্তরে খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করে ৪৫.৫০ টাকা সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়।

পাশাপাশি উচ্চস্তরের খুচরা মূল্য ১১০ টাকা (৭১.৫০ টাকা সম্পূরক শুল্ক), এবং প্রিমিয়াম স্তরে ১৪০ টাকা (৯১ টাকা সম্পূরক শুল্ক) করার কথা বলা হয়।

মাহবুবুস সোবহান জানান, প্রস্তাবিত কর কাঠামো বাস্তবায়ন হলে প্রায় ১১ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। পাশাপাশি আট লাখ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে ৩ লক্ষ ৯০ হাজার ধূমপায়ী ও চার লাখ তরুণের অকাল মৃত্যুও রোধ করা সম্ভব হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি। আরও ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সিনিয়র পলিসি অ্যাডভাইজর আতাউর রহমান মাসুদ ও কমিউনিকেশন অফিসার সরকার শামস বিন শরিফ প্রমুখ।

/জেএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম