বৃষ্টির সম্ভাবনা নেই, অব্যাহত থাকবে তাপপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৭:৪৩আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭:৪৩

আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। কিন্তু সেই প্রভাবে ঝড়বৃষ্টির কোনও শঙ্কা নেই। ফলে তাপপ্রবাহ অব্যাহতই থাকতে পারে। আজ শনিবার (৩ এপ্রিল) ঢাকা , টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, লঘুচাপ অনেক দূরেই আছে। এর প্রভাব খুব একটা বাংলাদেশের ওপর পড়বে না। এতে দেশের কোনও কোনও জায়গার আকাশ মেঘলা হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাপপ্রবাহ আগের মতোই অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহে ঝড়বৃষ্টি হতে পারে। এতে হয়তো গরম কিছুটা কমতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৯। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ৩৭, ময়মনসিংহে ৩২ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ২, সিলেটে ২৯ দশমিক ৬, রাজশাহীতে ৩৮ দশমিক ৯, রংপুরে ৩৩ দশমিক ৭, খুলনায় ৩৫ দশমিক ৭ এবং বরিশালে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম