বন্ধ হতে পারে বই মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ২০:০৪আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২০:০৪

করোনা সংক্রমণ রোধে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন এলেই বই মেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বইমেলার আয়োজক বাংলা একাডেমি।

শনিবার (৩ এপ্রিল) আয়োজক কমিটির এই সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন অমর একুশে বই মেলার আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

বই মেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল রবিবার নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৈঠক সূত্রে জানা যায়, সাত দিনের লকডাউনের পর বই মেলার সময় থাকে ৪ দিন। তাই এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন অনেকে।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক খন্দকার সোহেল জানান, সাতদিনের লকডাউনের কথা বলা হচ্ছে। এরপর বই মেলার সময় আর থাকে না বললেই চলে। তাই আমরা ধরে নিয়েছি একেবারে বন্ধ হচ্ছে বই মেলা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক