‘কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইনটাই চলে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৭:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৭:৩৮

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন,  তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে দেশ থেকে তো আইনটাই চলে যাবে।

রবিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন বলেন, ‘একজন বিদেশি অতিথি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা চুপ ছিলেন। অথচ এবার তিনি  বাংলাদেশে আসায় তাদের (আন্দোলনকারীদের) ঘুম ভেঙেছে। তাই ওই ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে কাজটি হয়েছে, তা কি আমরা সমর্থন করতে পারি?’

বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে যে কথা বলেছেন, বর্তমান সময়ে সেই রূপ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা, জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আমাদের দুর্ভাগ্য হচ্ছে— আজকে একটা গোষ্ঠী মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে। এটা কি আমরা সমর্থন করতে পারি? আইনের শাসন তো সবাইকে প্রতিষ্ঠা করতে হবে। যারা মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা কী বলবো? একজন বিদেশি অতিথি আসবেন, তিনি কিন্তু ২০১৫ সালেও এসেছিলেন। তখন কোনও কথা হয়নি। উনি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আসলেন, আর হঠাৎ করে ঘুম ভাঙলো, আমাদের কিছু করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় যে কাজটা হয়েছে, এটা কি আমরা সমর্থন করতে পারি? তাহলে আইনের শাসনটা কীভাবে আসবে? এখন তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, দেশ থেকে তো আইনটাই চলে যাবে। তারা দেশটাকেই অস্বীকার করছে। এজন্য আপনাকে সবকিছু মিলিয়ে দেখতে হবে।’

করোনার মধ্যে আদালত কীভাবে চলতে পারে, সে বিষয়ে জানতে চাইলে আমিন উদ্দিন বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, বারের একজন সদস্য হিসেবে বলছি— এই সময়টা যেহেতু লকডাউনের সময়, যেহেতু যানবাহনের ওপরও নিষেধাজ্ঞা আছে, সেসব কারণ বিবেচনা করে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা করলে সবাই উপকৃত হবেন।’

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’ এর মোড়ক উন্মোচন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন— সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সহসম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ, সদস্য হুমায়ুন কবিরসহ আইনজীবী নেতারা।

 

 /বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম