মামুনুল কবে কোথায় বিয়ে করেছেন সেটা তার ব্যক্তিগত বিষয়: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২০:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২০:২৮

মাওলানা মামুনুল হক কবে, কোথায় বিয়ে করেছেন সেটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। রবিবার (৪ এপ্রিল) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন হেফাজতের সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী।

প্রতিবাদ সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হাজি ইয়াকুব, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। তবে সেখানে ছিলেন না হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এছাড়া সংগঠনটির শীর্ষ নেতাদের কেউ ছিলেন না এই প্রতিবাদ সভায়।

মামুনুল হক শরিয়া মেনে দ্বিতীয় বিয়ে করেছেন দাবি করে সাখাওয়াত হোসেন বলেন,  তার কাছে তথ্য-উপাত্ত চাওয়া যেতে পারে। কিন্তু তাদের হেনস্তা করার অধিকার কারও নেই। সোনারগাঁয়ে মামুনুল হকের ওপর ন্যক্কারজনক হামলা করেছে। আমরা যদি চাইতাম ঢাকায় আজ কমপক্ষে পাঁচ লাখ লোকের জমায়েত হতো।

মামুনুল হক কোথায় ও কবে দ্বিতীয় বিয়ে করেছেন সাংবাদিকরা প্রশ্ন করলে মাওলানা সাখাওয়াত হোসেন বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। এর উত্তর মামুনুল হক দেবেন।

ফোনালাপ ফাঁস প্রসঙ্গে মাওলানা সাখাওয়াত বলেন, আমরা জানি এগুলো কাটছাঁট করা যায়। এগুলো আইনবিরোধী। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবো।

হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। সাখাওয়াত হোসেন বলেন, মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া। আমরা আশা করবো তিনি তার ওই বক্তব্য প্রত্যাহার করে নেবেন।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম