ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় স্থবির হাজার হাজার গাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২২:২২আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৩

স্থবির রাজধানীর পথঘাট, কোনওদিকে যাওয়ার উপায় নেই। রাজধানীর প্রধান সড়কে শুধু গাড়ি আর গাড়ি।

সোমবার থেকে লকডাউন শুরুর খবরে নিম্নবিত্তের বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়ছেন। অনেক বেসরকারি চাকুরেও আছে সেই তালিকায়। রবিবার বিকেল থেকে ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোয় শুরু হয় তীব্র যানজট। গাড়ি যেন নড়েই না। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা মানুষ বলছে, এই একমুখী যানজট ঈদের কথা মনে করিয়ে দিচ্ছে।

ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় স্থবির হাজার হাজার গাড়ি

রাজধানীর পান্থপথ, কলাবাগান থেকে আসাদগেট হয়ে গাবতলীর পথে, খামারবাড়ী, লালমাটিয়া আড়ং হয়ে গাবতলী, জাহাঙ্গীরগেট থেকে বনানী হয়ে উত্তরার পথে গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তারপরও ভর্তি বাসে আরও মানুষ উঠছেন গাদাগাদি করে। মাণিকমিয়া এভিনিউতে আটকে থাকা এক দম্পতি জানান, এই রাস্তা দিয়েই বাসায় যাই রোজ। ঈদের এক দুদিন আগে ছাড়া কখনওই একঘণ্টা লাগে না পার হতে। আজকে যেন তেমনই অবস্থা। লোকজন গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েও ছুটছে।

ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় স্থবির হাজার হাজার গাড়ি গণভবন সিগন্যালে জ্যামে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে মটরসাইকেল। সবকয়টিতে দুজন তিনজন করে। গাজীপুরের মিনার আর শহীদ মোটরবাইকে করেই যাচ্ছেন বাড়ী। মিনার বলেন, কাল থেকে পাঠাও চালাতে দিবে বলে মনে হয় না। আটকে পরার চেয়ে চলে যাওয়া ভাল ভেবে বের হয়েছি। যদি দেখি পাঠাও চালাতে দিচ্ছে, চলে আসব।

উল্লেখ্য সোমবার সকাল থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। গত বছর করোনা সংক্রমণের শুরুতে দেওয়া সাধারণ ছুটি কয়েক মাস লম্বা হওয়ার অভিজ্ঞতা থেকে এবারে আগেভাগেই ঢাকা ছাড়ছে।

ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় স্থবির হাজার হাজার গাড়ি

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
জমা তুলতেই হিমশিম চালকদের
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল