অতিরিক্ত নিত্যপণ্য মজুত না করতে ক্যাবের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২৩:১১আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২৩:১১

সরকারের কঠোর বিধিনিষেধের সময় আতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য ক্রয় ও মজুত করে নষ্ট না করার আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

রবিবার (৪ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গত বছরও একইভাবে অনেক ভোক্তা লকডাউনের ঘোষণা দেওয়ার পর একসঙ্গে অনেক নিত্যপণ্য এমনকি চাল, ডাল, ভোজ্যতেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, অক্সিজেন সিলিন্ডারসহ সবকিছুই মজুত করে নিজের বাস গৃহকে গুদামে পরিণত করেছেন। কিন্তু দুই মাস যেতে না যেতেই পণ্যগুলো মেয়াদোত্তীর্ণ এবং অনেকগুলো নষ্ট হতে শুরু করে। অপরদিকে একসঙ্গে এভাবে হুমড়ি খেয়ে পণ্য কিনতে ঝাঁপিয়ে পড়ায় ব্যবসায়ীরা  ২-৩ গুণ দাম বাড়িয়ে দেন। ফলে ক্রেতারা নিজেরাই বেশি দামে কিনতে বাধ্য হন। কিন্তু একমাস যেতে না যেতেই এসব নিত্যপণ্যের দাম কমে অর্ধেকে নেমে আসতে দেখা গেছে।

বিবৃতিতে বলা হয়, পবিত্র ধর্ম ইসলামে পণ্য মজুতকে হারাম ঘোষণা করা হয়েছে। তারপরও মানুষ পবিত্র রমজানকে সামনে রেখে মজুত ব্যবসায় নেমে পড়েন। আর এভাবে মজুত করার কারণে প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠী তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে জটিলতার মুখোমুখি হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম