মসজিদে সেহরি-ইফতারে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৯:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:০৯

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আসন্ন রমজান মাসে মসজিদে ইফতার ও সেহরির আয়োজনে দেওয়া নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে ধর্মমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) মোহাম্মদপুরের তাজ জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়েরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম গোলাম মোস্তফা এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ৫ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আসন্ন রমজানে মসজিদে সেহরি ও ইফতারের আয়োজন না করার নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে মসজিদে জায়নামাজ সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া মসজিদ কর্তৃপক্ষকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে শর্তসাপেক্ষে মসজিদে জামায়াতে নামাজের জন্য আবশ্যিকভাবে শর্তগুলো পালনের জন্য বেশকিছু অনুরোধ করা হয়। কিন্তু মসজিদে ইফতার ও সেহরির আয়োজনে নিষেধাজ্ঞা দিয়ে ধর্ম মন্ত্রণালয় যে নির্দেশ জারি করেছে, তা পবিত্র কোরআন ও হাদিসের পরিপন্থী বলে নোটিশে দাবি করা হয়।

এজন্য আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ধর্মমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম