দেশের মানুষই মূল্যবান সম্পদ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৮:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৮:৫০

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আমাদের বাণী হচ্ছে— দেশের সকল মানুষ মূল্যবান সম্পদ। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবন-জীবিকা যাতে ব্যাহত না হয়, সেজন্যই আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি।’

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে ভার্চুয়ালি প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সমৃদ্ধ করাই আগামী বাজেটের প্রধান লক্ষ্য। আমরা এই কাজগুলো করতে পারলে সবার হা-হুতাশ কমে যাবে, সবার কাছে টাকা পয়সা থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা। রেভিনিউ জেনারেট করতে গিয়ে যেন অন্যকোনও বিষয় মুখোমুখি চলে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে।’

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ অর্থনীতি বিকশিত হলে আমাদের রেভিনিউ জেনারেশন সহজলভ্য হবে। তাদের হাত ধরেই একদিকে রেভিনিউ কালেক্ট করবো, অপরদিকে কর্মসংস্থান নিশ্চিত হবে।’

আহম মুস্তফা কামাল বলেন, ‘সুবিধা বাড়ানো বা কমানোর বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। প্রধানন্ত্রী নিজে থেকে এ কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন। এবারও নিশ্চয়ই তিনি আরও পরিকল্পনা করছেন, যেখান থেকে যেভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেগুলো তিনি করবেন।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম