ইউকে ফোর্সের সঙ্গে সেনা ও নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২০:৪৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৪৬

সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর সোয়াডস এবং ইউকে স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে সিলেটে ‘ইএক্স থান্ডার এফআইএসটি ২০২১’ নামে যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিলেট জালালাবাদ সেনানিবাসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ইউকে স্পেশাল ফোর্সের সঙ্গে এই যৌথ প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন প্যারা কমান্ডো, নৌবাহিনীর ১০ জন সোয়াডস সদস্য এবং ইউকে স্পেশাল ফোর্সের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই সপ্তাহের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল— কাউন্টার টেরোরিজমের বিভিন্ন বিষয়বস্তু, যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা, কাউন্টার আইইডি এবং জিম্মি উদ্ধার সম্পর্কে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময় করা।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম