লকডাউনে বন্ধ থাকবে বই মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ১৯:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২০:৩১

আগামী ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা হলে ওইদিন বই মেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। সে হিসেবে বাংলা একাডেমিকে একদিন আগেই বই মেলা শেষ করতে হবে।

করোনা মহামারির কারণে এবার ‘অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করবে সরকার।

আজ দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য আমরা কঠোর লকডাউনে যাচ্ছি। এটি হবে পরিপূর্ণ ও কমপ্লিট লকডাউন। যেখানে মানুষজন সকলেই সহযোগিতা করবেন। বাসায় থাকবেন, বাইরে যাবেন না। চলাফেরা থেকে প্রত্যেক ক্ষেত্রেই সংযত আচরণ করতে হবে।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘লকডাউন শুরু হলে বই মেলা বন্ধ হয়ে যাবে। পুরোপুরি লকডাউন হলে মেলা খোলা রাখার কোনও সুযোগ নেই।

প্রসঙ্গত, শর্তারোপ করে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ব্যবসায়ীদের দাবির মুখে গত ৮ এপ্রিল শপিং মল খোলা রাখার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঢিলেঢালা লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় করোনার বিস্তার রোধ সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার ঘোষণা দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

 

/এসএমএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম