লকডাউনে কারখানা খোলা রাখতে রবিবার ৪ সংগঠনের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৮:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮:৫৬

লকডাউন চলাকালে কারখানা খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করবে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ইএবি। শনিবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা রবিবার (১১ এপ্রিল) যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করার কথা জানায়।

উল্লেখ্য, কঠোর লকডাউন আসছে ১৪ এপ্রিল থেকে। জরুরি সেবা ছাড়া বাকি সবই বন্ধ থাকবে এ সময়। কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ বিষয়ে রবিবার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। কঠোর লকডাউনেও গার্মেন্টস খোলা রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএসহ চার সংগঠন।

বিজিএমইএ’র সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, গার্মেন্টসগুলোকে লকডাউনের আওতার বাইরে রাখা জরুরি। গত বছর করোনার প্রথম ঢেউয়ে গার্মেন্ট শ্রমিকরা ছিল তুলনামূলক নিরাপদ। মালিকরা করোনায় আক্রান্ত হলেও শ্রমিকরা হয়নি। এই মুহূর্তে কারখানা বন্ধ করলে শ্রমিকরা সব গ্রামে ফিরতে শুরু করলে সারাদেশে সংক্রমণ ছড়িয়ে যাবে। এই পরিস্থিতিতে সরকারের জারি করা আসন্ন সর্বাত্মক লকডাউনে কারখানা খোলা রাখতে রবিবার ১২টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম