জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৬:৪২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৬:৪২

জনকণ্ঠের চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করেছেন সাংবাদিক নেতারা। সোমবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারেরও দাবি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআইউ) নেতারা। তাঁরা সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঐক্যবদ্ধ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

গত ১৫ মার্চ দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ সাংবাদিকদের একসঙ্গে চাকরিচ্যুত করার প্রতিবাদে রবিবার (১১ এপ্রিল) দ্বিতীয়বারের মতো চাকরচ্যিুত সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন জনকণ্ঠ ভবনের সামনে। 

এই ‘গণছাঁটাই’ প্রত্যাহার করে চাকরি পুনর্বহাল এবং হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে সোমবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন চাকরিচ্যুত সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন। মানববন্ধন ও সমাবেশে অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী,  ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য জসিমউদদীন জসিম, ঢাকা পরিবার বহুমুখী সাংবাদিক ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীনসহ অনেকে।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম