বিমানের মালয়েশিয়া ও সৌদি ফ্লাইটের সময় পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৭:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সিভিল এভিয়েশন অথরিটি আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে সকল যাত্রীবাহী বিমান চলাচলের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এ কারণে  ১৩ এপ্রিল তারিখের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও ১৪ এপ্রিল  রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের আগে ছেড়ে যাবে।

সোমবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

নতুন সময় হচ্ছে, ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬, ১৩ এপ্রিল দুপুর ২টায় ঢাকা থেকে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।

কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭, ১৩ এপ্রিল রাত ৯টায় কুয়ালালামপুর থেকে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।

ঢাকা-রিয়াদ বিজি ৪০৩৯-এ, ১৩ এপ্রিল  রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)। এসব ফ্লাইটের যাত্রীদেরকে নতুন সময়সূচি অনুযায়ী অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন‍্য বিশেষভাবে অনুরোধ করেছে বিমান। বিস্তারিত তথ্যের জন‍্য বিমানের যেকোনও সেলস অফিস, অথবা বিমান কল সেন্টার নম্বর— ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-তে যোগাযোগ করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করেছে এয়ারলাইন্সটি।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম