বিদেশ থেকে অনলাইনে নিয়মিত অফিস করছেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২১:১২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:১২

বিদেশে সফররত অবস্থায় অনলাইনে নিয়মিত অফিসিয়াল কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় কোর্সের ক্লাস নেওয়া অব্যাহত রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা থেকে যোগাযোগ করা হলে টেলিফোনে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান মন্ত্রী।  

৫ এপ্রিল থেকে ইউরোপে সফরে থাকলেও  ড. হাছান মাহমুদ তার মন্ত্রণালয় এবং দলের দায়িত্বপালনের পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে আর্থ বায়োস্ফিয়ার অ্যান্ড ইটস ইভোলুশন (পৃথিবীর বায়ুমণ্ডল ও এর বিবর্তন) কোর্সে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে ক্লাস নেওয়া এবং ই-ফাইলিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজকর্ম অব্যাহত রাখছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গেও রাখছেন নিয়মিত যোগাযোগ।

ফোনে আলাপকালে ড. হাছান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ফলেই এই কর্মতৎপরতা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষকতা জীবনে। চলতি সপ্তাহেই ড. হাছান মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম