কর্মহীন পরিবহন শ্রমিকদের ত্রাণ দিলো যাত্রী কল্যাণ সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২৩:২৫আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২৩:২৫

লকডাউনে কর্মহীন পরিবহন চালক-শ্রমিকদের প্রায় ১৮০ পরিবারে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রাজধানী ঢাকার ডেমরা, মাতুয়াইল, নারায়ণগঞ্জের সানারপাড়, মৌচাক ও চিটাগাং রোড এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। এসব এলাকায় ঘরে ঘরে গিয়ে পরিবহন শ্রমিকদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সোমবার (১২ এপ্রিল) দিনব্যাপী এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয় বলে সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, ডেমরা এলাকার ৫০টি পরিবারে ঘরে ত্রাণ পৌঁছে দেন সংগঠনের করোনা সেচ্ছাসেবী গ্রুপের সদস্য জিয়াউল হক চৌধুরী, আমজাদ হোসেন ও আবুল কালাম। মাতুয়াইলের ৫০টি পরিবারে ত্রাণ পৌঁছে দেন এম মনিরুল হক, আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জের সানারপাড়, সাইনবোর্ড, মৌচাক, চিটাগাং রোড এলাকায় ৮০টি পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, সিরাজুল ইসলাম ও আজহারুল আলম।

এর আগেও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীসহ সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে বিগত লকডাউনে ৫০০ শতাধিক পরিবহন শ্রমিকদের পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘লকডাউনে কর্মহীন অসহায় পরিবহন চালক-শ্রমিকদের বহু পরিবার অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। দেশের অর্থনীতির চালিকা শক্তি এসব পরিবহন শ্রমিকদের খুঁজে খুঁজে আর্থিক সহায়তা প্রদানের জন্য দেশের ব্যবসায়ী, শিল্পপতি, সমাজের সচ্ছল ব্যক্তি ও সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কর্মহীন এসব শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম