সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নব নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদের ইমাম আবু জাফর সালেহ এই দোয়া পরিচালনা হরেন।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত আইনজীবীদের কাছে আবদুল মতিন খসরুর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার অনুরোধ জানান।
দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন— সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল্লাহ, মো. মিজান, সগীর হোসেন লিয়ন, মো. হাসিবুর রহমান, মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার ইফতেখার উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, শিবলী সাদেকীন, মোহাদদেস ইসলাম টুটুল, আনিসুর রহমান রায়হান, কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, এটিএম শাহজাহান আকন্দ মাসুম, আরিফ হোসেন, মুনতাসির শাহীন, সাইদুর রহমান মাইনুল, নুরে আলম সিদ্দিকীসহ শতাধিক আইনজীবী।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।









