‘আইপি ফ্যালকন’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি আফরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৭:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:২৪

মেধাস্বত্ব ও নারী উন্নয়নে অবদান রাখায় ‘আইপি ফ্যালকন’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার ওলোরা আফরিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০০ জনকে তাদের নিজ নিজ কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) ব্যারিস্টার ওলোরা আফরিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত সপ্তাহে দুবাইয়ে একটি হোটেলে লেক্স টক ওয়ার্ল্ড আয়োজিত গ্লোবাল কনফারেন্সে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, আমার ধারণা ছিল না এ পুরস্কার আমি পাব। তবে পাওয়ার পর আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। আমার কাজের যে আন্তর্জাতিক স্বীকৃতি তা আমাকে সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। আগামীতে সাধারণ মানুষের জন্য আরও কাজ করতে চাই।

ব্যারিস্টার ওলোরা আফরিন উইমেন ইন আইপি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে মেধাস্বত্ব ও নারী অধিকার নিয়ে কাজ করছেন। প্রথম ব্যারিস্টার হিসাবে মেধাস্বত্ব ও নারী অধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। ব্যারিস্টার ওলোরা আফরিনের কাজের ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম ‘কপি রাইট’। এ ছাড়াও বিভিন্ন অঙ্গনে নারীদের সঙ্গে কাজ করছেন, যারা মেধাস্বত্ব জড়িত যেমন- লেখক, ডিজাইনার, আর্কিটেক, ফার্মাসিস্ট, পেইন্টার ইত্যাদি কাজের সঙ্গে জড়িত। এ ছাড়া প্রতিটি জেলায় নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি ও বিনামূল্যে আইনি পরামর্শ এবং স্টাটআপ কোম্পানির স্থায়িত্ব নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি কপিরাইট সমিতির (এলসিএসসিএফ) সেক্রেটারি জেনারেল।

ব্যারিস্টার ওলোরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ডিজিটাল কপিরাইট লাইসেন্স বাতিলকরণে বিশেষ ভূমিকা রেখেছেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন অঙ্গনের বিশেষজ্ঞ, প্রফেশনাল, সরকারি সংস্থা, ল’ ফার্ম, কর্পোরেট, ভেন্ডার ও ব্যবসায়িক প্লাটফর্মে যুক্ত ভবিষ্যতে আইন ব্যবসায় পরিবর্তন এবং নতুন চিন্তাধারায় জ্ঞান যোগাযোগ নিয়ে যারা কাজ করেন তাদের জন্য অনুষ্ঠানটি আয়োজন করে লেক্স টক ওয়ার্ল্ড।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম