কর্মহীন মানুষের জন্য মেয়র আতিকের বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৯:১৫আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:০৭

লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে প্রাথমিকভাবে প্রতি ওয়ার্ডে এক লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সংস্থার ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এই টাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সংস্থার নিজস্ব তহবিল থেকে এ পরিমাণ অর্থ খরচ করার ফাইল অনুমোদন দেন তিনি। মেয়র আতিক গত বছরও করোনা মহামারির সময় নিজ উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরও আমি মাঠে ছিলাম। মানুষের বাসাবাড়িতে রাতের আঁধারে খাবার পৌঁছে দিয়েছি। এবারও মাঠে থাকবো। আমরা কাজ শুরু করে দিয়েছি। সরকারের জন্য অপেক্ষায় থাকবো না। আমাদের তহবিল থেকে প্রতিটি ওয়ার্ডে আপাতত এক লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি তারা যেন কর্মহীন, দরিদ্র ও প্রান্তিক মানুষের তালিকা করেন।’

তিনি বলেন, ‘এখনও মানুষের ঘরে কম বেশি খাদ্যসামগ্রী রয়েছে। আগামী সপ্তাহ থেকে খাদ্য সংকট কিছুটা দেখা দিতে পারে। সেটা বিবেচনায় রেখে আমি আজ ফাইল অনুমোদন দিয়েছি। এটা প্রস্তুত হতে তিন চার দিন তো সময় লাগবে। আমরা আশা করি আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই বিতরণ শুরু করতে পারবো। আপাতত প্রতি ওয়ার্ডে এক লাখ করে দিয়েছি। প্রয়োজন হলে আরও বাড়াবো।’

মেয়র বলেন, ‘লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। যদি সামনে আরও বাড়ে তাহলে আমি কী করবো? সব টাকা তো এখনই খরচ করা ঠিক হবে না। আমরা সব প্রস্তুত রেখেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সব ব্যবস্থা নেবো। যখন মানুষের যেমন প্রয়োজন, তখন সেভাবেই বরাদ্দ দেবো। নগরবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

গত বছর করোনা মহামারির শুরুতে দায়িত্বে ছিলেন না মেয়র আতিকুল ইসলাম। তিনি নির্বাচিত হওয়ার পর ১৩ মে নগরপিতার দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু করোনা মহামারি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহে। শেষ সপ্তাহ থেকে পুরো লকডাউনে যায় দেশ। টানা ৬৬ দিন চলে এই লকডাউন। আতিকুল ইসলাম তখন দায়িত্বে না থাকলেও বসে থাকেননি। তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম ‘সবাই মিলে সবার ঢাকা’ থেকে নগরবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সে সময় ৭৩ হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘এ বছরও আমি “সবাই মিলে সবার ঢাকা” প্ল্যাটফর্ম থেকে খাদ্যসামগ্রী বিতরণ করবো। সব প্রস্তুত করছি। গত বছরের চেয়ে এ বছর করোনার ধরন একটু ভিন্ন হওয়ায় বিষয়টি আরও ভাবতে হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম