পল্টনে রিকশা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১৩:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৩:০৯

লকডাউনে রিকশা চলাচলের অনুমতি ও রিকশার উপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকরা। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন-প্রেস ক্লাব সড়কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে রিকশাচালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন।

সমাবেশে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার বলেন, ‘লকডাউনে রিকশা চালকদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। এটা সহ্য করার মতো নয়।’

তিনি আরও বলেন, ‘কর্মহীন মানুষের জন্য সরকারের অনেক বরাদ্দ আসে। কিন্তু আমাদের ভাগ্যে জোটে না। নেতারা সব খেয়ে ফেলে। আমরা পাই না। শুধু রিকশা আটকানো নয়, রিকশা আটকিয়ে টাকা আদায় করা হয়। আমরা রাস্তায় নামলে পুলিশ রিকশা উল্টে দেয়। ভিআইপির কথা বলে রাস্তায় চলতে দেয় না। যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’

রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন– সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ বাবলু, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।

/এসএস/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম