হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব ১০ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২১, ১২:২৬আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:৪৮

তিন মামলায় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

পল্টন থানায় আরও এক মামলায় জুনায়েদ আল হাবীবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড চেয়েছেন। আদালত ৩ মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টনের ২ মামলায় ৩ দিন করে ছয় দিন আর মতিঝিলের মামলায় ৪ দিন।

এদিন ২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান  হেফাজত নেতা জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। অপরদিকে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইালাম আসামি জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার ৪ দিন ও মতিঝিল থানার ৩ দিন মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ১৮ এপ্রিল পল্টন থানার নাশকতায় এক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ১৭ এপ্রিল বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করা হয়েছে।

 

 

/এমএইচজে/এসটি/

 

/এমএইচজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম