বিমানবন্দরে যাত্রীদের ইফতার দিচ্ছে আমর্ড পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ২২:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২৩:১২

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের ইফতার দিচ্ছে বিমানবন্দর আমর্ড পুলিশ। প্রতিদিন মাগরিবের আজানের আগমুহূর্তে আগমনী ও বহির্গমন টার্মিনালে ইফতার বিতরণ করা হয়।

জানা গেছে, ঠিক ইফতারের আগমুহূর্তে অনেক যাত্রী দেশে ফেরেন। অন্যদিকে বিদেশগামী ও দেশেফেরা যাত্রীর স্বজনরাও অপেক্ষা করেন টার্মিনালগুলোতে। অনেকের পক্ষেই ইফতার সংগ্রহ করা সম্ভব হয় না। এ কারণে যাত্রী ও যাত্রীর স্বজনদের ইফতার দিচ্ছে বিমানবন্দর আমর্ড পুলিশ। বিমানবন্দরের আমর্ড পুলিশকে এ আয়োজনে সহায়তা করছে আল খায়ের ফান্ডেশন।

. সোমাবার (২৬ এপ্রিল) বিমানবন্দরের টার্মিনালে দেখা যায়, অপেক্ষারত স্বজনরা সারিবদ্ধভাবে ইফতার সংগ্রহ করছেন। রাতে সৌদি আরব যাবেন নোয়াখালীর আমজাদ হোসেন। কিন্তু সঙ্গে পানি ছাড়া কিছুই ছিল না তার। মাগরিবের আজানের আগমুহূর্তে ইফতার পেয়ে ধন্যবাদ জানান পুলিশ সদস্যদের। আব্দুর রহমান বলেন, ‘ইফতার নিয়ে চিন্তায় ছিলাম। সঙ্গে পানি আছে। বিস্কুটও আছে। কিন্তু পুলিশের ইফতার পেয়ে ভালো লাগছে।’

. ইফতার আয়োজন প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিগত বছরের মতো এবারও আমরা ইফতার বিতরণ করছি। ইফতারের মুহূর্তে অনেক যাত্রী ও তাদের স্বজনরা বিমানবন্দরে থাকেন, কিন্তু সবার পক্ষে ইফতার সঙ্গে আনা সম্ভব হয় না। আবার পাশেপাশেও পর্যাপ্ত ইফতারের দোকানও নেই। এ জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।’

/সিএ/আইএ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম