করোনা সংক্রমণ রোধে দেশে লকডাউন চলমান রয়েছে। তবে ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মানার শর্তে রাজধানীর মার্কেট ও শপিংমলগুলো খুলে রাখার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব প্রতিপালন করা সম্ভব হচ্ছে না। এতে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে। শুক্রবার (৩০ এপ্রিল) রাজধানীর গাউসিয়া মার্কেটে এমনটাই লক্ষ করা গেছে।









