শিশুখাদ্য কেনা হবে ৫ কোটি টাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ১৭:৫৯আপডেট : ০২ মে ২০২১, ১৭:৫৯

শিশুদের জন্য খাদ্য কেনার জন্য সরকার ৪ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে সম্প্রতি এই বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় শিশুখাদ্য কিনতে এই অর্থ ব্যয় হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, এই বরাদ্দ থেকে দেশের প্রতিটি উপজেলায় এক লাখ টাকা করে দেওয়া হবে।

বরাদ্দের শর্তে বলা হয়েছে, শিশুখাদ্য হিসেবে বিভিন্ন প্রকার খেজুর, বিস্কুট, সার্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুর ডাল, সাগু, সার্টিফাইড চাল, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, বাদাম ও মানসম্মত রেডিমেড খাদ্য স্থানীয়ভাবে ক্রয় করে বিতরণ করতে হবে।

বরাদ্দপত্রে আরও বলা হয়েছে, বরাদ্দ হওয়া অর্থ অন্য কোনও খাতে ব্যয় করা যাবে না। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করে এ অর্থে শিশুখাদ্য ক্রয় করে বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক