আজও কালবৈশাখী হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২১, ১৩:১১আপডেট : ০৩ মে ২০২১, ১৩:১১

রবিবার রাতের বৃষ্টিতে কমে এসেছে রাজধানীর তাপপ্রবাহ। আজ সোমবার (৩ মে) বিকালের পর হতে যেকোনও সময় হতে পারে ঝড়-বৃষ্টি।  ঢাকাসহ আশেপাশের এলাকা এবং রংপুর,  রাজশাহী,  চট্টগ্রাম,  খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের  কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ  বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত দুইদিন ঢাকাসহ আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে । আজকেও সন্ধ্যার পরও যেকোনও সময় কালবৈশাখী হানা দিতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। চলতি সপ্তাহ জুড়েই অনেক এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি হবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৯, নেত্রকোনা ও ফরিদপুরে ১৩,  নিকলিতে ৩,  চট্টগ্রামে ৮, রাঙামাটিতে ১৬, মাদারিপুরে, দিনাজপুরে, কুমিল্লা ও ফেনীতে ১, রংপুরে, মাইজদিকোটে ও সিলেটে ৭, শ্রীমঙ্গলে ৩০, সৈয়দপুরে ১৮, রাজারহাটে ৩৯ এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে। 

এদিকে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদীকোট, পাবনা, ফেনী, পটুয়াখালী অঞ্চলসহ খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা আজ কমে এসেছে। আগামী ক’দিনে আরও কমে আসবে বলে আবহাওয়া অধিদফতর জানায়। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬.২, ময়মনসিংহে ৩৪.৬,  চট্টগ্রামে ৩৩.৬, সিলেটে ৩৫.৫, রাজশাহীতে ৩৫.৮, রংপুরে ৩৩.২,  খুলনায় ৩৭.২ এবং বরিশালে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম