বাংলা ট্রিবিউন ওয়েব- বৈঠকি

‘হতাহত না হলে সামনে আসে না নারী নির্যাতনের ঘটনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২০:১২আপডেট : ০৩ মে ২০২১, ২০:১২

হতাহতের মতো বড় ঘটনা না হলে সামনে আসে না নারী নির্যাতন।  সোমবার মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে এ কথা বলেন।

‘নারী নির্যাতন কেন কমছে না’ শীর্ষক ওয়েব বৈঠকিতে তিনি আরও বলেন, লকডাউনে মানুষের বাড়িতে যে আর্থিক সংকট সেখানে যে শুধু পুরুষরা সংকটে আছে তা না, একজন নারী যে ছোট ক্ষুদ্র ব্যবসা করতো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এসব কিছুর চাপ কিন্তু নারীর ওপর পড়েছে। এটার ফলাফল হলো নারীর প্রতি সহিংসতা, শুধু শারীরিক নির্যাতন না, অনেক ধরনের মানসিক নির্যাতন, যৌন নির্যাতনসহ সবধরনের নির্যাতন বেড়ে গেল। তবে সংসারে সংকটের কারণে এসব ঘটনা দায়ী বলে আমি মনে করি না। কেন সেটা হবে, নারীও তো নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কিন্তু সবকিছু সত্ত্বেও তারা ধরে রাখতে চাচ্ছে সংসারটা। একজন নারী তার পরিবারের সব কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাহলে তাদের ওপরেই এই অত্যাচার নির্যাতন কেন।

তিনি আরও বলেন, পারিবারিক নির্যাতন আমাদের এক শ্রেণীর মধ্যে গ্রহণযোগ্য একটি ব্যাপার। অর্থাৎ মেনে নেওয়ার একটা প্রবণতা আছে, এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। গুরুতর আহত না হলে এসব ঘটনা সামনে আসে না। আমাদের নারী নির্যাতন প্রতিরোধ যে আইন সেটাও কিন্তু কার্যকর না।

বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলামের সঞ্চালনায় এই অনলাইন আলোচনায় আরও যুক্ত ছিলেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক কাবেরি গায়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মির্জা তাসলিমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহমেদ।

ওয়েবিনারটি বাংলা ট্রিবিউনের পেইজে সরাসরি প্রচার করা হয়।

 

/এসও/এফএএন/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম