বিদেশ গেলে ৩ মাসের মধ্যে ফিরতে হবে তাফসির আওয়ালকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৩:১০আপডেট : ০৫ মে ২০২১, ১৩:১০

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল দেশের বাইরে যেতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তাকে তিন মাসের মধ্যে বিদেশ থেকে দেশে ফিরে আদালতকে হলফনামা আকারে জানাতে হবে বলেও আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মে) তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা এক আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুদক। ফলে তাফসির আওয়ালের বিদেশ গমন আটকে যায়। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আওয়াল। রিট আবেদনে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চান। এ বিষয়ে শুনানিতে গত ১৬ মার্চ হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে তিনি কোন দেশে, কোথায়, কতদিন থাকবেন, কবে ফিরবেন, যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে তাফসির আওয়ালের প্রতি নির্দেশ দিয়েছিলেন আদালত।

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম