কিবরিয়া হত্যা মামলা স্থগিত রাখার আবেদন

সিলেট প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ২০:৫৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২০:৫৭

কিবরিয়া হত্যা মামলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার কার্যক্রম পরবর্তী নির্দেশ না  আসা পর্যন্ত স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের কাছে বুধবার এ আবেদন করেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর।
কিশোর কুমার কর বাংলা ট্রিবিউনকে জানান,ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চালুর ১৩৫ দিনের সময়সীমা চলতি সপ্তাহে অতিবাহিত হয়েছে। এ অবস্থায় এ সপ্তাহেই বিচার কার্যক্রমের তারিখ বাড়াতে স্বরাষ্ট্র সচিব বরাবরে আবেদন করা হয়েছে। কিন্তু আজ  বৃহস্পতিবার পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। ট্রাইব্যুনালও এ ব্যাপারে কোনও আদেশ দেননি।
পিপি জানান, এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এ মামলা ১৩৫ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে।
পিপি জানান, বিচার কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বুধবার নির্ধারিত দিনে কোনও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়নি। বুধবার মামলার কারান্তরীণ ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া বাকি ১২ জনকে হাজির করা হয়। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে এবং ১০ জন পলাতক রয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর আলোচিত এই মামলার স্বাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওইদিন বাদীপক্ষ আদালতে সাক্ষীদের হাজির করতে না পারায় বিচারক ৩০ সেপ্টেম্বর স্বাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। ওইদিন আদালতে সাক্ষ্য দেন-মামলার বাদী এবং হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। মামলার ১৭১ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মাত্র ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে পিপি জানিয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ৩২ আসামির বিরুদ্ধে কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন করা হয়।

এর আগে একই মামলায় গত ১১ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ আলোচিত এই মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিলেট বিভাগীয় দ্রুত বিচার  ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল। এর আগে এ মামলায় ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল।

/এমএসএম / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম