করোনার সংক্রমণ ঠেকাতে ভারতীয় ট্রাকের জন্য বিশেষ ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২৩:২২আপডেট : ০৬ মে ২০২১, ২৩:২২

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে বাণিজ্য অব্যাহত রয়েছে। এর ফলে সেদেশে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভ্যারিয়ান্ট বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য একটি প্রটোকল অনুসরণ করছে সরকার। বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে আসা মালবাহী ট্রাক এবং এর চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থলবন্দর দিয়ে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। এতে অংশগ্রহণ করেন স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআরসহ অন্যান্য বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

বৈঠক শেষে মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতের সংক্রমণ যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, তার জন্য আমরা সব সাবধানতা অবলম্বন করছি। একইসঙ্গে বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যেও পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রতিদিন প্রায় ২ হাজার ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে জানিয়ে তিনি বলেন, ‘এদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরমধ্যে রয়েছে— ট্রাক প্রবেশের আগে  ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। শুধুমাত্র ড্রাইভার প্রবেশ করবেন। ড্রাইভার একান্ত বাধ্য না হলে গাড়ি থেকে নামবে না। ড্রাইভার খাবার নিয়ে প্রবেশ করবেন। যদি ট্রাক থেকে ড্রাইভারের নামার প্রয়োজন হয়, তবে তার জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা ইত্যাদি।’

মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতের ট্রাককে যদি রাতে বাংলাদেশে অবস্থান করতে হয়, তবে ড্রাইভার ফেরত যাবেন এবং পরের দিন পুনরায় বাংলাদেশে প্রবেশ করে ট্রাক ফেরত নিয়ে যাবেন। একই নিয়ম বাংলাদেশের ট্রাকের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে এই সংখ্যা অনেক কম।’

তিনি বলেন, ‘আমরা রেলপথে ব্যবসায়ীদের পণ্য আদান-প্রদানের জন্য উৎসাহিত করছি এবং এর ফলে রোগ ছড়ানোর সম্ভাবনা অনেক কমে যাবে।’

সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আগামী সপ্তাহের প্রথমে আরেকটি বৈঠক হবে এবং সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম