বেতন-বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৪:০৮আপডেট : ০৮ মে ২০২১, ১৪:০৮

ঈদের ছুটি এক সপ্তাহ ও বেতন-বোনাস পরিশোধের দাবিতে মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। শনিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার পর থেকে  মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এসময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল রাস্তায়। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যরা।

রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি এখনও তাদের বেতন বোনাস মেলেনি। দুই-একদিনের মধ্যে না দিলে ঈদের কেনাকাটা করাও সম্ভব নয়। এছাড়া, ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বাড়ি যাওয়া সম্ভব নয়। তাই ছুটি বাড়ানোর পাশাপাশি গণপরিবহন চালুর দাবি করেন শ্রমিকরা।

রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, বেতন-বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে মিরপুরে রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু সময় সড়ক আটকে তারা অবস্থান করে। তবে আমরা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করছি। অনেকেই রাস্তা ছেড়ে চলে গেছেন। কয়েকজন এখনও অবস্থান করছেন। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি।

/আরটি/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম