কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৯:৪৯আপডেট : ০৮ মে ২০২১, ১৯:৪৯

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় বরাবরের মত অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে মানবিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত) দেশব্যাপী সেনাবাহিনীর রামু সেনানিবাস, বগুড়া সেনানিবাস, ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, রাংগামাটি ও খাগড়াছড়ি রিজিয়নের অধিনস্থ বিভিন্ন ইউনিট, কুমিল্লা সেনানিবাস, রংপুর সেনানিবাস, ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট এবং মিরপুর সেনানিবাসের ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড সেনানিবাস সংলগ্ন পাশের এলাকাগুলোতে ৩ হাজার ২৭৯টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা চলমান থাকবে বলে জানানো হয়।

/জেইউ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের