গা ঘেঁষে চলছে শপিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৯:৪৯আপডেট : ১০ মে ২০২১, ১৯:৫৭

ঈদকে সামনে রেখে রাজধানীর শপিংমলগুলোতে উপচেপড়া ভিড়। প্রতিদিনই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের সমাগম। নগরবাসীর কেনাকাটার ভিড়ে মার্কেটগুলোতে উধাও হয়েছে স্বাস্থ্যবিধি। গায়ে গা ঘেঁষে চলছে কেনাকাটা। এসব দেখারও যেন কেউ নেই। বিক্রেতারা জানিয়েছেন, বেচা বিক্রি বেশ ভালো হচ্ছে। পছন্দের পোশাক পরতে মানুষ এক দোকান থেকে অন্য দোকান ঘুরছেন। এভাবে বেচাবিক্রি হলে অন্যান্য ঈদের মতো  লাভবান হবেন তারা।

সোমবার (১০ মে) বিকাল নগরীর নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে, অনেকেই পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন। ‍আবার কেউ কেউ বন্ধু-বান্ধবদের নিয়ে দলবেঁধে কেনাকাটা করছেন। পছন্দের পোশাকের জন্য এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। অনেকের মুখে ছিল না মাস্ক। মার্কেটগুলোর প্রবেশ পথে নেই কোনও জীবাণুনাশক। একে অপরের সঙ্গে গায়ে গা লাগিয়ে চলাচল করছেন। সার্বিক পরিস্থিতি বলে দিচ্ছে যেন করোনাকে কেউ ভয় পাচ্ছেন না।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় চলছে কেনাবেচা একই চিত্র দেখা গেছে গাউছিয়া মার্কেটেও। এই মার্কেটের প্রতিটি দোকানে ছিল ক্রেতাদের সমাগম। ভিড়ের কারণে মার্কেটের গলিগুলোতে হাঁটা কঠিন। গাদাগাদি করেই কেনাকাটা করছে মানুষ। করোনার সংক্রমণের কথা ভুলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ঈদের কেনাকাটা।

আজিমপুর থেকে শিশু সন্তানকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুরশিদা বেগম। তিনি বলেন, ‘অনেকদিন ধরে মার্কেটে আসতে পারছি না। আজ ছুটি পেয়ে ঈদের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। কিন্তু মানুষের যে ভিড় তাতে ভয়ও হচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছি। কিন্তু যে পরিমাণ ভিড় তাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও সুযোগ নেই। একজন অন্যজনের সঙ্গে গা ঘেঁষে চলাচল করছে। কোথাও কোনও নিয়ম কানুন নেই।’

রাজধানীর নিউ মার্কেট এলাকায় চলছে কেনাবেচা মার্কেট ছাড়িয়ে ফুটপাতের দোকানগুলোতেও রয়েছে মানুষের স্রোত। এসব দোকানগুলো থেকে কম দামে পোশাক পাচ্ছেন নিম্নআয়ের মানুষ। বেচাবিক্রিও বেশ ভালো। বিক্রিতারা জানিয়েছেন, মার্কেটের চেয়ে অপেক্ষাকৃত কম দামে পোশাক পাওয়া যাওয়ায় মানুষের যথেষ্ট চাহিদা রয়েছে। শতশত পোশাকের ভিড়ে পছন্দের পোশাকটি ক্রেতারা বেচে নিতে পারছেন।

নগরীর সব চেয়ে বড় শপিংমল বসুন্ধরা সিটিতেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। মার্কেটের প্রতিটি তলায় মানুষের ভিড় দেখা গেছে। তবে প্রবেশ পথে স্বাস্থ্যবিধি মেনে ঢুকানো হচ্ছে। মার্কেটের ভেতরে স্বাস্থ্যবিধি মানতে তেমন একটা দেখা যায়নি।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম