সারাদিন চলবে বৃষ্টিরও গান...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১০:১৮আপডেট : ১১ মে ২০২১, ১০:১৮

ভোররাতে রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল দমকা বাতাসও। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এখনও আকাশ মেঘলা। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার। মঙ্গলবার (১১ মে) সকাল পৌনে ১০টার দিকে আরেক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভরই সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। 

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ভোর সাতে যে বৃষ্টি হয়েছে তা এই বছরের ঢাকার সর্বোচ্চ বৃষ্টি,  ২৪ মিলিমিটার। আজ সারাদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়,  লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।  এর প্রভাবে রংপুর,  রাজশাহী, ময়মনসিংহ,  সিলেট,  চট্টগ্রাম,  খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ  বৃষ্টি হতে পারে। এতে দিন  এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৫.৩, ময়মনসিংহে ৩২.৩, চট্টগ্রামে ৩২.৫, সিলেটে ৩৪.৬ , রংপুরে ৩১.৭, খুলনায় ৩৪.৮ এবং  বরিশালে ৩৪.৬  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না কেন
সর্বশেষ খবর
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি