কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতিরোধে পালালো মিলিশিয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৭:৫৮আপডেট : ১২ মে ২০২১, ২০:১৯

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা স্থানীয় কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে একাধিক অভিযান শেষ করেছে। এতে দুটি গ্রামের বাসিন্দারা কোডেকো মিলিশিয়াদের লুটতরাজ থেকে রক্ষা পেয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েড ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ৩০ এপ্রিল এবং ৩ মে দুটি সফল অভিযান পরিচালনা করে। এতে কাসিগবানা ও কা গ্রামের অধিবাসীরা কোডেকো মিলিশিয়াদের আক্রমণ থেকে রক্ষা পায়।

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতিরোধে পালালো মিলিশিয়ারা

কোডেকো মিলিশিয়া বাহিনীর সম্ভাব্য লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ কন্টিনজেন্টের টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহল দলের ওপর ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে ব্যানআরডিবি-৪-এর টহল দল অত্যন্ত সাহসিকতার সঙ্গে মিলিশিয়া বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কাসিগবানা এবং কা গ্রামের অধিবাসীরা।

উল্লেখ্য, ব্যানআরডিবি-৪ গত ১ মার্চ থেকে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।

/জেইউ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী