বিমানবন্দরে ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১১:৪৯আপডেট : ১৯ মে ২০২১, ১১:৪৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৫৫ ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মচারীকে আটক করা হয়েছে। বুধবার (১৯ মে) সকালে তাদের আটক করা হয় বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান।

তিনি জানান, আনুমানিক  সকাল ৭টার দিকে ৮ নম্বর হ্যাংগার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিং করার সময় এভসেক সদস্য সুলতান মাহমুদ ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করেন।  খবর পেয়ে বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজার স্কোয়াড্রন লিডার আশেকিন, ফারিহা ও সহকারী পুলিশ সুপার আনিতা ইয়াবার উপস্থিতি নিশ্চিত করেন। এসময় ২৩৫৫ ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মচারীকে আটক করা হয়।

তৌহিদ উল-আহসান জানান,  ইয়াবা ও আটক ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের নাম, পদবী প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

/সিএ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম