‘ছয় ঘণ্টা কী হয়েছিল সচিবালয়ে, তদন্ত করা হোক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১২:৪২আপডেট : ১৯ মে ২০২১, ১২:৪২

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেদিন ছয় ঘণ্টা কী হয়েছিল তার তদন্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক, লেখক ও কথা সাহিত্যিক আনিসুল হক। বুধবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তিনি।

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিএফইউজে আয়োজিত মানববন্ধন

আনিসুল হক বলেন,  ‘সরকার যদি রোজিনা ইসলামের হেনস্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তা না হলে বাংলাদেশের ভাবমূর্তি অনুউজ্জ্বল হতেই থাকবে। আর স্বাস্থ্যখাতের অব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্নীতি দমন কমিশনের এগিয়ে আসা উচিত। ওইদিন ৬ ঘণ্টা সচিবালয়ে কী ঘটেছে সেই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক। তদন্ত করে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার দাবি।’

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিএফইউজে আয়োজিত মানববন্ধন

তিনি আরও বলেন, ‘আমরা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার উত্তরসূরী। যারা সেলিনা পারভীনের হাত, চোখ পেছন থেকে বেঁধেছে সেই প্রেতাত্মারা কিন্তু এখনও জীবিত আছে। তাদের বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের মতো সোচ্চার হতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। এই সময় স্বাধীন সাংবাদিকতা ওপর আঘাত আমরা কেউই মেনে নিচ্ছে না।’

/এসও/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম