হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও আমির প্রয়াত আল্লামা আহমদ শফীর স্ত্রী মোসাম্মৎ ফিরোজা বেগমকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
আল্লামা আহমদ শফীর সন্তান মাওলানা আনাস মাদানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার আম্মার কয়েকদিন ধরে পেটে ব্যথা আছে। সুচিকিৎসার জন্য তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’
প্রসঙ্গত, আল্লামা আহমদ শফী গত বছরের সেপ্টেম্বরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর ঘটনায় হেফাজতের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর সম্পৃক্ততা খুঁজে পেয়েছে পুলিশ।









