দেশের কিছু এলাকায় বৃষ্টি হলেও গরম থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২১, ১১:৫১আপডেট : ২৩ মে ২০২১, ১২:২৬

আজ দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টি হলেও গুমোট গরম থাকবে আজ রবিবরাও (২৩ মে)। সন্ধ্যার পর কমে আসতে পারে কিছুটা তাপমাত্রা। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, গরম আজ সারাদিন প্রায় একই রকম থাকতে পারে। দুপুরের পর কিছুটা কমতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় আবহাওয়ার কারণে ঝড়বৃষ্টি হতে পারে। এতে সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে আসবে। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে আগামীকাল থেকে এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী,  চাঁদপুর,  কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড,  নোয়াখালী,  ফেনী,  রাজশাহী,  পাবনা ও শ্রীমঙ্গলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে ময়মনসিংহ ও  সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়াসহ রংপুর,  রাজশাহী, চট্টগ্রাম  ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ  বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ ঢাকায় ৩৭.৩,  ময়মনসিংহে ৩৫.৫, চট্টগ্রামে ৩৫, সিলেটে ৩৪.২, রাজশাহীতে ৩৬.৮, রংপুরে ৩৪.৫, খুলনায় ৩৮.৭, এবং  বরিশালে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।   

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম