৮ দিনে ঢাকায় ফিরেছেন ৭১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ০০:৩৩আপডেট : ২৪ মে ২০২১, ০০:৩৩

ঈদের ছুটির পর গত ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত রাজধানীতে ফিরেছেন প্রায় ৭১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। আরও  ৩০ লাখের মতো মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকার বাইরে রয়ে গেছেন বলেন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার (২৩ মে) রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী।’ 

তিনি বলেন, ‘ঢাকায় মানুষ ফিরতে শুরু করেছে, আর অপরদিকে করোনায় মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে। আমার ধারণা, যারা ঢাকার বাইরে গেছেন, তারা ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবেন। শিগগিরই বোঝা যাবে তারা কী নিয়ে এলেন।’

মোস্তাফা জব্বার রবিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।  তিনি লিখেছেন, ‘ঢাকা থেকে বাইরে যাওয়া প্রায় এক কোটি সিমের মাঝে প্রায় ৭১ লাখ ফিরে এসেছে।  এখন আস্তে আস্তে বোঝা যাবে, তারা কী নিয়ে ঢাকায় ফিরলো।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পোস্ট থেকে জানা যায়, গত ৮ দিনে রাজধানীতে ফিরেছেন ৭০ লাখ ৮০ হাজার ৭৫১ জন মোবাইল ফোন ব্যবহারকারী। এরমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ লাখ ৪৯ হাজার ৯৯৬, বাংলা লিংকের ২০ লাখ ৯২ হাজার ৮৬৫ জন, রবির ১২ লাখ ৬৭ হাজার ৯৩৪ জন ও টেলিটকের ৩ লাখ ৬৯ হাজার ৯৫৩ ব্যবহারকারী রয়েছেন।

জানা যায়, এ সবই ইউনিক ব্যবহারকারী।  যারা একাধিক সিম ব্যবহার করেছেন তাদেরকে একটি সিম হিসেবে এই সংখ্যা নির্ণয় করা হয়েছে। সিম ব্যবহারকারীর সঙ্গে যারা ছিলেন, তাদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ঈদের পরে ঢাকায় ফেরা মোট মানুষের সংখ্যা আরও বেশি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
শাহজালালে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার, ৫৫টি মোবাইল ফোন উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক