গুমোট গরম থাকবে আরও ২ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১১:২৭আপডেট : ২৪ মে ২০২১, ১১:২৭

দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেও গুমোট গরম থাকবে আরও দুই দিন। মঙ্গলবার (২৫ মে) আজকের তুলনায় কিছুটা তাপমাত্রা কমবে, কিন্তু তাতে গরমের খুব একটা হেরফের হবে না। আবহাওয়া অফিসসূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, গরম আজ (সোমবার) ও আগামীকাল সারাদিন প্রায় একই থাকতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় আবহাওয়ার কারণে ঝড়বৃষ্টি হতে পারে। এতে আগামীকাল সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে আসবে। সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামীকাল মধ্যরাতের পর উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী,  চাঁদপুর,  কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা ও শ্রীমঙ্গলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও  সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে সোমবার ঢাকায় ৩৭ দশমিক ৮,  ময়মনসিংহে ৩৭ দশমিক ২, চট্টগ্রামে ৩৫, সিলেটে ৩৭ দশমিক ৮, রাজশাহীতে ৩৮ দশমিক ৬, রংপুরে ৩৭ দশমিক ২, খুলনায় ৩৯ দশমিক ৮ এবং বরিশালে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম