সৌদিগামী বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে হোটেল বুক করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ০১:৩০আপডেট : ২৬ মে ২০২১, ০২:৫৬

সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে। সৌদি আরবগামী যাত্রীদের জন্য নির্দেশনায় এ তথ্য জানিয়েছে বিমান। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে। প্যাকেজটি নিশ্চিত করার জন্য নিকটস্থ বিমান অফিসে যেতে হবে। অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান হলিডেজের ওয়েব সাইট থেকে হোটেল বুক করা যাবে। বিমান হলিডে ব্যতীত অন্য কোনও মাধ্যমে হোটেল বুকিং গ্রহণযোগ্য হবে না।

টিকিট ও কোয়ারেন্টিন প্যাকেজ নিশ্চিত হওয়ার পর যাত্রীদের ফ্লাইট সৌদি আরবে অবতরণ করা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নমুনা প্রদান ও রিপোর্ট সংগ্রহ করতে হবে।

যাদের কোয়ারেন্টিন হোটেল প্রয়োজন নেই:

অনাবাসিক (নন রেসিডেন্ট) এবং প্রথমবারের জন্য দর্শনার্থীরা যারা কোভিড-১৯ এর টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেয়ার ১৪ দিন শেষ  করেছেন। তাদের অবশ্যই স্বাস্থ্য  মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা গ্রহণের প্রমাণপত্র, সার্টিফিকেট সাথে রাখতে হবে। আবাসিক ইকামার ধারক যারা সৌদি আরব থেকে তাওয়াকলনা এ্যাপ-এর মাধ্যমে আবেদন করে কোভিড-১৯ এর প্রথম/দ্বিতীয় (উভয় বা যেকোনো একটি) টিকা গ্রহণ করেছেন এবং যাদের অবস্থান এ্যাপ এ ইমিউন (ইমিউন) অবস্থায় আছে।

 

/সিএ/এফএএন/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম