প্রতি উপজেলা থেকে ১ হাজার জনকে বিদেশ পাঠানোর লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৭:১৬আপডেট : ০৩ জুন ২০২১, ১৭:১৬

বিগত বছরের মতো এবারও রেমিট্যান্সের বিপরীতে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, সামগ্রিক এবং বৈধ পন্থায় প্রবাস আয় প্রেরণকে উৎসাহিত করতে আগামী অর্থবছরেও এ খাতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের ওপর চাপ কমাতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নির্বাচনি ইশতেহার ২০১৮ অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে প্রেরণসহ প্রতি বছর মোট ৭ লক্ষ হিসেবে তিন বছরে ২১ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জনবল সৃষ্টি, আরও ২২টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের কল্যাণে বিদেশে আরও নতুন ৭টি শ্রম কল্যাণ উইং স্থাপন, এবং ৮টি বিভাগীয় শহরে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনসহ মাঠ পর্যায়ে বিশ্ব মানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যেক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০ দশমিক ১ শতাংশ। মূলত, প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাস আয়ের ওপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ প্রেরণ প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাস আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভবপর হয়েছে। কোভিড-১৯ মহামারি কালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদেরকে স্বস্তির মধ্যে রেখেছে। পাশাপাশি, ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ কর্তৃক বিশেষ ‘প্যাকেজ কর্মসূচি’ চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম