আজও থাকবে দিনভর বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ০৮:২৮আপডেট : ০৭ জুন ২০২১, ০৮:২৯

মৌসুমি বায়ু এখন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলে এসেছে। এর প্রভাবে গতকাল রবিবার (৬ জুন) দিনভর বৃষ্টি হয়েছে। সারাদিনের থেমে থেমে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী। আজও একই থাকবে আবহাওয়া পরিস্থিতি।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু। শুরু হয়ে গেলো বর্ষার বৃষ্টি। এখন দক্ষিণ-পশ্চিমের দিকে বেশি বৃষ্টি হয়েছে। এটি আরও এগিয়ে আসবে। আগামী কয়েকদিন আকাশে ভারী মেঘ থাকবে। ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার অফিসগামী সাধারণ মানুষ এবং সন্ধ্যায় অফিসফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এ দিন সকালে যানবাহনের সংকট দেখা দেয়। তেমনি বিকালে যানবাহন সংকটের সঙ্গে যুক্ত হয় জলাবদ্ধতা, কর্দমাক্ত রাস্তায় চলাচল। জলাবদ্ধতার ফলে অনেক এলাকায় যুক্ত হয় যানজট। সব মিলিয়ে মহাভোগান্তির মধ্যে আজকের দিন কাটিয়েছে নগরবাসী। আজ সোমবারও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১০০ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ৯৮, সন্দ্বীপে ৯৭, পটুয়াখালীতে ৯১, ফেনীতে ৮২, কক্সবাজারে ৭৬, কুতুবদিয়ায় ৬১, মাইজদীকোটে ৫১, চাঁদপুরে ৫০, ভোলা ও রাঙামাটিতে ৪৫, কুমিল্লায় ৪২, বগুড়ায় ২৬, ফরিদপুরে ২৫, টাঙ্গাইলে ২১, কুমারখালীতে ১৭, ঢাকায় ১৬, শ্রীমঙ্গলে ১৪, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ১৩, বরিশালে ১২, নিকলিতে ১১, রাজশাহী ও মাদারীপুরে ১০, খুলনা ও তাড়াশে ৯, যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫, রাজারহাট ও ঈশ্বরদীতে ৩, খেপুপাড়া ও সিলেটে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল পর্যন্ত চলে এসেছে। এটি আরও এগিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ার অবস্থার জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম