মডেল মসজিদ নির্মাণ প্রশংসনীয় উদ্যোগ: হেফাজত মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ২০:০৮আপডেট : ১২ জুন ২০২১, ২০:০৮

সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে তা প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের  মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদী।  শনিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা নুরুল ইসলাম জেহাদী বলেন,  সরকারের প্রতি অনুরোধ  মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে যোগ্য আলেমদের নিয়োগ দিন।  মসজিদগুলোকে সত্যিকার অর্থে ইসলামি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি। যেহেতু মসজিদগুলোতে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানেও যোগ্য আলেমদের নিয়োগ না দিলে এর সুফল আসবে না। সাংস্কৃতিক কেন্দ্রগুলো পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞ আলেমদের  প্রয়োজন।

হেফাজত মহাসচিব বলেন, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে মডেল মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষা, আমল বিষয়গুলো বিবেচনা করতে হবে।  দলীয় বিবেচনায় বিতর্কিত জনবল নিয়োগ দেওয়া হয় তাহলে সরকারের একটি মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি