বান্দরবানে কলেরা আক্রান্তদের চিকিৎসায় সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২১:৪১আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৪১

বান্দরবানের আলীকদমে কলেরা আক্রান্তদের চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। কয়েক দিন ধরে সেখানে ব্যাপকহারে কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে তাদের চিকিৎসা দেওয়া শুরু করে সেনাবাহিনী। এরইমধ্যে সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম সেখানে মোতায়েন করা হয়েছে

বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিগত কয়েকদিন যাবৎ বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়া, ম্যানলিউ পাড়া এবং সমথং পাড়া এলাকায় ব্যাপক আকারে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে ওই পাড়াগুলোতে মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী, পুরুষ ও শিশু কলেরায় আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে। এছাড়া আক্রান্তদের কয়েকজন ইতোমধ্যে মারা গেছেন। ওই এলাকায় কলেরা প্রাদুর্ভাবের শুরু থেকেই সেনাবাহিনীর টহল দলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে আক্রান্তদের মাঝে বিতরণ করা হয়।

আক্রান্তদের শারীরিক অবস্থার আরও  অবনতি হলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে ও বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে আলী কদম সেনা জোনের একটি মেডিক্যাল টিম আক্রান্ত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত  হয়। ওই মেডিক্যাল টিম সোমবার (১৪ জুন) বিকাল সাড়ে তিনটায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ হেলিকপ্টারযোগে পর্যাপ্ত পরিমাণ ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এবং শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানিসহ আক্রান্ত এলাকায় পৌঁছে।

মেডিক্যাল টিমটি আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত রাখবে।

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্র জানায়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম