বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৯:০৪আপডেট : ২০ জুন ২০২১, ১৯:১৫

বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার (২০ জুন) দুই বাহিনীর সদর দফতরে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রবিবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে তাদের দফতরে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সেনাবাহিনী প্রধান নৌ ও বিমান বাহিনী সদর দফতরে পৌঁছালে বাহিনী প্রধানগণ তাকে স্বাগত জানান। নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে স্ব-স্ব সদর দফতরে গার্ড অব অনার প্রদান করা হয়। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ বিদায়ী সেনাবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমান বাহিনী প্রধানদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।

/জেইউ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম