বাসাবোতে ড্রেনে পড়ে যুবক নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৭:১৭আপডেট : ২২ জুন ২০২১, ১৭:১৭

রাজধানীর খিলগাঁও-এর বাসাবো এলাকায় একটি ড্রেনে পড়ে আনুমানিক ২০-২২ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে ওই যুবক নিখোঁজ হন। এখন পর্যন্ত তার কোনও হদিস পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের কট্রোল রুম থেকে জানানো হয়েছে।

নিখোঁজ যুবকের পরিচয়ও জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, আনুমানিক ২০-২২ বছরের এক যুবক উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ড্রেনে (বাসাবোর তিলপাপাড়ার ৭ নং কালভার্ট ড্রেন) পড়ে গেছেন। স্থানীয়রা বলছেন, তিনি ওই ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান এবং নিখোঁজ হন।

ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদর দপ্তরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি, উদ্ধার অভিযান চলছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম